নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের নির্দেশে প্রতিবাদ মিছিল

আজমেরী ওসমানের নির্দেশে প্রতিবাদ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির ডাকা অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবনেতা আজমেরী ওসমানের নির্দেশে নগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে তার কর্মী-সমর্থকরা আল্লামা ইকবাল রোড এলাকা থেকে এ মিছিলটি বের করে। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।

এরআগে সকাল থেকে তার আনুসারীরা বিএনপি-জামাতের সহিংসতা প্রতিরোধে শহরের বিভিন্নস্থানে অবস্থান কর্মসূচী পালন করেছেন। পরে দুপুরে একেএকে খন্ড খন্ড মিছিলে বিভিন্ন এলাকা থেকে আল্লামা ইকবাল রোড এলাকায় আগত হতে থাকে নেতাকর্মীরা। এসময় বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। এরপর ঐক্যবদ্ধ হয়ে বিশাল মিছিলটি স্লোগানে স্লোগানে মুখরিত করে রাজপথ।

এতে অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, সুমন, ইফতি, মনির হোসেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

About the author

SOFT PRO IT