নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজমেরী ওসমানের উদ্যোগে মাইক্রো ও টেক্সি স্ট্যান্ডে নামাজের ব্যবস্থা

আজমেরী ওসমানের উদ্যোগে মাইক্রো ও টেক্সি স্ট্যান্ডে নামাজের ব্যবস্থা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। আর এই সিয়াম সাধনা মাসকে আরও পরিশুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারাবির নামাজ। আর ধর্মপ্রাণ মুসল্লিদের তারাবির নামজের জন্য ব্যবস্থা করে দিলো প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। শহরের চানমারী এলাকার মাইক্রো ও টেক্সি স্ট্যান্ডে সকল চালক, যাত্রী ও মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারবে। রাতে তারাবীর নামাজ আদায় করতে ছোট পরিসরে গড়ে উঠা এই নামাজের স্থানটি ছিলো পরিপূর্ণ।

তারাবীর নামাজ আদায় শেষে একজন চালক জানায়, আমরা আজমেরী সাহেবের কাছে কৃতজ্ঞ। কারণ তিনি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদের ব্যবস্থা করে দিয়েছে। তিনি এ ব্যবস্থা না করলে এটা একসময় জুয়ার স্পট হিসেবে পরিচিতি লাভ করতো। আমরা দেখেছি বিভিন্ন লোকেরা এ জায়গাটিতে এসে জুয়া খেলায় লিপ্ত হতো।

জান গেছে, পেশাগত কাজের ব্যস্ততায় খতম তারাবী পড়তে পারেনা এই স্ট্যান্ডের মালিক শ্রমিক অনেকেই। তাই সুরা তারাবী নামাজের ব্যবস্থা করার জন্য দাবী জানায় মাইক্রো ও টেক্সি স্ট্যান্ডের মালিক ও শ্রমিকরা। এমন দাবীর পরিপ্রেক্ষিতে নিজ অর্থায়নে বিভিন্ন সামগ্রী কিনে নামাজ আদায় করার ব্যবস্থা করে দেয় আজমেরী ওসমান।

About the author

SOFT PRO IT