নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : গত ৯ অক্টোবর দৈনিক আজকের নীরবাংলার সম্পাদকীয় কার্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
গত ৯ অক্টোবর ৩৫ নবাব সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত দৈনিক আজকের নীরবাংলার সম্পাদকীয় কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এর অনুপস্থিতিতে মো. মনির হোসেন পিতা সিরাজুল ইসলাম, সাং-হাজীগঞ্জ, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। অফিসে প্রবেশ করে কিছু গুরুত্ব পুর্ণ দলিল ও কাগজ পত্র চুরি করে মো. কাজিম উদ্দিন, পিতা মৃত আলিম উদ্দিন, সাং-বাগবাড়ি নবীগঞ্জ, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জকে দেয়। বিষয়টি টের পেয়ে পত্রিকার ষ্টাফগণ জিজ্ঞাসা করলে সত্যতা স্বীকার করে এবং স্বীকার উক্তিনামা প্রদান করে।
এ ব্যাপারে ১২ অক্টোবর শনিবার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন যার নং ৪১২।

