সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আঙ্গুল ও জিহ্বা কাটা অবস্থায় ওয়ার্ড মেম্বার উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে হাতের আঙ্গুল ও জিহ্বা কাটা অবস্থায় মো. হালিম(৬০) নামে এক ওয়ার্ড মেম্বারকে উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাদানী নগর মাদ্রাসার সামনে এ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবু বকর সিদ্দিক প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত দুবৃত্তরা মো. হালিমকে এখানে ফেলে যায়। আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং তার সাথে কথা বলে জানতে পারলাম তিনি সাবেক একজন কারারক্ষী। বর্তমানে সে কুমিল্লার দ্বেবীদার থানার এলাহবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার। পরে আমি ওই ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে কথা বলে ওই ওয়ার্ডের ম্বোরের সত্যতা জানতে পেরেছি। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

About the author

SOFT PRO IT