নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগে নিজে বাঁচবো পরে রাজনীতি করব : কামাল মৃধা

আগে নিজে বাঁচবো পরে রাজনীতি করব : কামাল মৃধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের কথায় বিএনপিতে যোগ দিয়েছিলাম এমন মন্তব্য করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল উদ্দিন মৃধা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবের অডিটরিয়াম হলে নৌকার মাঝি নামের এক সংগঠনের উদ্যেগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় কামাল উদ্দিন মৃধা নিজেকে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে হঠাৎ করে ওই কমিটিতে রাখা হয়। আমি বিএনপিতে যোগ দেইনি আমাকে সরানো হয়েছে। আমি আগে নিজে বাঁচবো পরে রাজনীতি করব। সাধারন মানুষের জন্য রাজনীতী করেছি বলে দীর্ঘ ২০ বছর আমাকে দূরে সরিয়ে রেখেছে একটি মহল। তারা কখনও চায়নি আমি রাজনীতী করি। তবে এখন আর আমাকে থামিয়ে রাখা যাবে না। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে সকলেই আমার জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি।

তবে নৌকার মাঝি নামের ওই সংগঠনের উদ্যোগে মতবিনিয় সভায় জেলার আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন না। তবে সংগঠনের কয়েকজনকে দেখা যায়। অনেকেই তাদেরকে চিনেন না বলেও মন্তব্য করতে শোনা গেছে।

About the author

SOFT PRO IT