প্রধান খবর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, মারা গেছেন একজন। এমন অবস্থায় আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে।

আন্তঃশিক্ষাবোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, এইচএসসি পরীক্ষা পেছানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পরীক্ষা পেছানো হবে কি না তা আরো এক সপ্তাহ পর পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা ঠিক সময়ে হলে শিক্ষার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে এক বেঞ্চ পর পর সিট প্ল্যান করা হতে পারে।

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ করা হয়েছে কোচিং সেন্টারগুলোও।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 March 2020

আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

www.narayanganjbarta24.com