রূপগঞ্জ শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে : এমপি গাজী

আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে : এমপি গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : আজ যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই এ দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্যে করেছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। রোববার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ২০১৮ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।

তিনি আরো বলেন, তাই শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হলে নতুন উদ্যোমে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। একটি দেশ ও উন্নত জাতি গঠন করতে হলে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সকল কে একযোগে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার গ্রামে গ্রামের শিক্ষিত জাতি গঠনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

মুড়াপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আক্তার, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম, মুড়াপাড়া পাইলট হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য শাহীন ভুঁইয়া, সেলিনা বেগম, বিলকিস আক্তার ও আলম হোসেনসহ অনেকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 January 2018

আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে : এমপি গাজী

www.narayanganjbarta24.com