জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামীকাল রবিবার ঈদের তারিখ জানা যাবে

ঈদুল আযহা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঈদুল আজহার তারিখ নির্ধারণে ১২ আগস্ট রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কাজেই আগামীকাল জানা যাবে কোরবানির ঈদ কবে হবে। এতে ধর্মমন্ত্রী মতিউর রহমান সভাপতিত্ব করবেন বলে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

রবিাবর জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ অগাস্ট।

আর রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে সোমবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ২৩ অগাস্ট।

About the author

SOFT PRO IT