জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগামীকাল পবিত্র শবে মেরাজ

আগামী ৩ এপ্রিল পবিত্র শবে মেরাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামীকাল ২২ মার্চ (২৬ রজব) রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল মেরাজ। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। গত ২৪ ফেব্রুয়ারি (সোমবার) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২২ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

আরবি শব্দ লাইলাতুল অর্থ রাত, আর মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 March 2020

আগামীকাল পবিত্র শবে মেরাজ

www.narayanganjbarta24.com