নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেতা জামির আহম্মেদ জমু এর মৃত্যুবার্ষিকী পালিত

না কর্মসূচীতে আওয়ামী লীগ নেতা জামির আহম্মেদ জমু এর মৃত্যুবার্ষিকী পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিভিন্ন কর্মসুচীর মধ্যেদিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, আজমীরী গলি হযরত খাজাঁ মইন উদ্দিন চিশতী (রহ:) ওরশ কমিটির সাবেক সার্বিক তত্বাবধায়ক, হযরত মিন্নত আলী চিশতী (রহ:) মাজার কমিটির সাবেক সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা জামির আহম্মেদ জমু এর  ১৯ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বাদ যোহর কোরআন খতম কবর জিয়ার দোয়া পাঠ করে তার পরিবারের সদস্যরা। বাদ যোহর শহরের হযরত মিন্নত আলী চিশতী (রহ:) মসজিদে মিলাদ ও দোয়া করে জামির আহম্মেদ জমুর রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিথ ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, আজমীরী গলি খাজা মইনুদ্দিন চিশতি (রহ:) ওরশ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, নারাযণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জামির আহম্মেদ জমুর বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল, ছোল ছেলে গোলাম সারোয়ার শুভ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

জামির আহম্মেদ জমু এর  মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে।  বাদ আসর শহরের ১৮টি মসজিতে এক যোগের তার রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

তার পরিবারের পক্ষে থেকে বড় ছেলে গোলাম মোস্তফা চঞ্চল ও ছোট ছেলে গোলাম সারোয়ার শুভ সকলের কাছে জমির আহমেদ জমু’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন।

About the author

SOFT PRO IT