নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামীলীগ অফিস থেকে আমের আড়ৎ মুক্ত করলেন খান মাসুদ

আওয়ামীলীগ অফিস থেকে “ আমের আড়ৎ ” মুক্ত করলেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরের সেই আলোচিত আওয়ামী লীগ অফিস থেকে আমের আড়ৎ মুক্ত করলেন খান মাসুদ। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের অফিস আড়ৎ মুক্ত করে দলীয় কার্যালয়ের রুপ দিলেন খান মাসুদ। বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস এখন আমের আড়ৎ এর ভিডিও সহ সংবাদ প্রকাশ হয় বিভিন্ন অনলাইন পোর্টাল সহ দৈনিক কয়েকটি পত্রিকায়। তবে অনলাইন পোর্টালের ভিডিসহ নিউজটি দৃষ্টিতে পরে জেলা যুবলীগ নেতা খান মাসুদের। দল ও সংগঠনের এক ত্যাগী রাজপথের নেতা খান মাসুদ তাৎক্ষনিক সিনিয়র নেতাদের সাথে একাধিকবার আলোচনা করেন। আলোচনার মাধ্যমে আজ ১৩ই জুন রবিবার বিকালে বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা করেন খান মাসুদ। অফিসটি দলীয় কার্যক্রম ছাড়া আর যেন কোন অন্য কাজে ব্যবহার না হয়। সেজন্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা করে ছাত্রলীগ ও যুবলীগের ত্যাগী নেতাদের সমন্বয়ে অফিসটি বুঝিয়ে দেন খান মাসুদ।

এ সময় বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন, আওয়ামীলীগ মহিত জাফরী, অদুদ, মনির, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব, মো. লিটন, মো. নাছির, যুবলীগ নেতা মো.রাজু আহমেদ, ১ নং ওয়ার্ড মেম্বার মো. ইমন, উজ্জ্বল আহমেদ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 June 2021

আওয়ামীলীগ অফিস থেকে আমের আড়ৎ মুক্ত করলেন খান মাসুদ

www.narayanganjbarta24.com