নারায়ণগঞ্জ নারী রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আওয়ামীলীগে কোন বিভাজন নেই, আগেও ছিল না : আইভী

আওয়ামীলীগে কোন বিভাজন নেই, আগেও ছিল না : আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিলনা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ৪ঠা জানুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সবাই শেখ হাসিনার কর্মী।

তৈমূরের অব্যাহতি প্রসঙ্গে আইভী বলেন, এটা কৌশল হতে পারে। নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সঙ্গে। তিনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়বো।

নিজের দলের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে তার সমর্থন কী খুব জরুরি ? তিনি একজন মাননীয় এমপি। তিনি ইচ্ছা করলেও আসতে পারবেন না৷ আমরা নির্বাচনের মধ্যেই থাকি।

আইভী বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সব ধরনের চ্যালেঞ্জই আছে। আলাদাভাবে কিছু বলা যাবে না। যে কোনো কাজেই চ্যালেঞ্জ আছে। নাসিক নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

গণসংযোগকালে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সাদেকুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া সহ আইভীর সমার্থক অন্যান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT