নারায়ণগঞ্জ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

আওয়ামীলীগে অনুপ্রবেশকারী ঢুকে বিশৃঙ্খলা করছে : ইয়াছিন মিয়া

আওয়ামীলীগে অনুপ্রবেশকারী হাইব্রীডরা ঢুকে বিশৃঙ্খলা করছে : ইয়াছিন মিয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী  স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক ভূঁইয়া রাজুকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন মজিব ভবন প্রাঙ্গণে থানা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া।

তিনি বলেন, আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনে অনুপ্রবেশকারী হাইব্রীডরা ঢুকে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আগামীতে এ ধরনের ঘটনায় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। যাতে করে তারা দলের বদনাম করতে না পারে।

এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক হাজী মোঃ জহিরুল হক এর সার্বিক সহযোগিতায় সভায় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, কৃষক লীগ নেতা মোঃ ইয়াসিন মিয়া, যুব মহিলালীগ নেত্রী মনিরা সুলতানা মনি, আওয়ামী লীগ নেতা বাদল মেম্বার, আলী, মোঃ আবুল কাশেম, ইলিয়াস মোল্লা ও মোঃ নজরুল প্রধান।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শিব্বির আহাম্মেদ ও তার ভাই জসিমের নেতৃত্বে আমিনূল হক ভুইয়া রাজুর উপর হামলা চালিয়ে মারধর করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 February 2020

আওয়ামীলীগে অনুপ্রবেশকারী ঢুকে বিশৃঙ্খলা করছে : ইয়াছিন মিয়া

www.narayanganjbarta24.com