নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে নির্বাচন করতে চান।
১০ নভেম্বর শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে ফরম সংগ্রহ করেন এই অভিনেতা। এসময় তিনি সাংবাদিকদের জানান, মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে ঢাকা-১৪ আসনটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।
প্রসঙ্গত, ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।
তফসিল ঘোষণার পর ৯ নভেম্বর শুক্রবার প্রথম দিন থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়।

