নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভীর মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ চেম্বারের শোক

আইভীর মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ চেম্বারের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগম (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। সংগঠনটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সভাপতি খালেদ হায়দার খান কাজল শোক প্রকাশ করেন। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য, মেয়র আইভীর মাতা মমতাজ বেগম ২৫ই জুলাই রবিবার বিকাল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ এশা বাইতুল নুর জামে মসজিদ (দেওভোগ চেয়ারম্যান বাড়ি মসজিদ) এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার মরদেহ দাফন হয়।

About the author

SOFT PRO IT