বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইপিএল জুয়ায় আসক্ত হয়ে পড়েছে বন্দরে যুব সমাজ

নারায়ণগঞ্জে বিপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ আইপিএল জুয়ায় আসক্ত হয়েছে পড়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পড়েছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লায় আইপিএল উপলক্ষে জুয়ার আসরে উড়ছে লাখ লাখ টাকা। মাদকের মত আইপিএল জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে। এ খেলায় বাজি ধরে নি:স্ব হয়ে পড়েছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি।

জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড মদনগঞ্জ বটতলা, ২০নং ওয়ার্ড উত্তর বেপারী পাড়া, ২১নং ওয়ার্ড শাহী মসজিদ, ছালেনগরসহ ২৭নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায়  চলছে দুপুর থেকে  রাত পর্যন্ত জমে উঠে ক্রিকেট  জুয়ার আসর।

এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মিজানুর রহমান সোহেল জানান, আইপিএল জুয়ার আসর জমে উঠার কারণে বন্দরে আইন শৃঙ্খলা মারত্মকভাবে অবনতি ঘটছে। জুয়া খেলায় হারজিত নিয়ে প্রতিদিন উল্লেখিত এলাকায় ক্রিকেট জুয়ারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা  ও বন্দর থানার অফিসার ইনর্চাজের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উজেলার সচেতন জনগন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 April 2021

আইপিএল জুয়ায় আসক্ত হয়ে পড়েছে বন্দরে যুব সমাজ

www.narayanganjbarta24.com