জাতীয় বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের সন্তান ইফতেখায়রুল

আইজিপি ব্যাজ পেলেন নারায়ণগঞ্জের সন্তান ইফতেখায়রুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে ২০১৯ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি (আইজিপি ব্যাজ) ইফতেখায়রুল ইসলাম পিপিএম কে প্রদান করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান। এবং নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমান এর মেয়ের জামাই।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় রাজারবাগ পুলিশ লাইনস এ শীল্ড প্যারেড পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)  ইফতেখায়রুল ইসলাম পিপিএম কে এই ব্যাজ পড়িয়ে দেন।

আইজিপি ব্যাচপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, ২ লাখ ১২ হাজার পুলিশ সদস্যের মধ্যে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৬০৫ জন আইজি’জ ব্যাজ পেয়েছেন। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে পুলিশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। তবে সবাইকে যদি পুরস্কৃত করতে পারতাম তাহলে আরও খুশি হতাম। যারা পদকপ্রাপ্ত হয়েছেন তাদের ২০ হাজার টাকা দেয়া হবে।

About the author

SOFT PRO IT