প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাকড

অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাকড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে তাঁর ফেসবুক আইডি অন্যের নিয়ন্ত্রণে চলে যায় বলে জানান অয়ন ওসমান।

তিনি জানান, সোমবার সকাল থেকে তিনি তার নিজের ফেসবুক আইডতে প্রবেশ করতে পারছেন না। অন্য কেউ হ্যাকড করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আমার একাউন্ট থেকে কাউকে কোন এসএমএস বা কোন মন্তব্য করা হয়ে থাকলে, এমনকি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হলে সেটা দুষ্কৃতিকারীর কাজ। এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT