নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজে ইফতার সামগ্রী বিতরণ

অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জ আইন কলেজে ইফতার সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে এ.কে.এম অয়ন ওসমান এর পক্ষ থেকে গরীব ও অসহাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্রছাত্রী সংসদ। রবিবার (৬ রমজান ১৪৪৫ হিজরী) ইফতার পূর্বে এই সামগ্রী বিতরণ করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের তরুণ প্রজন্মের নেতা অয়ন ওসমানের নেতৃত্বে প্রায় শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এমপি মহোদয় এর পুত্র এ কে এম অয়ন ওসমানের নির্দেশনায় ও সহযোগিতায় সর্বময় মানবকল্যানে কাজ করে যাচ্ছি। এমনটাই জানালেন নারায়ণগঞ্জ আইন কলেজের ভিপি এম এম হাসান ও জিএস আমজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের অধ্যক্ষ এড. শাখয়াত হোসেন ভূঁইয়া, উপাধ্যক্ষ এড, রবিউল আমিন রনি, ভিপি-এমএম হাসান, জি. এস. আমজাদ হোসেন, এজিএস, শাহাদাৎ হোসেন, বদিউজ্জামান, মোঃ ইকবাল হোসেন। আরো উপস্থিত ছিলেন, মারাফ ইমন, মো: জহিরুল,রেজাউল,আজমেরি সুলতানা, সিরাজ,শীলা, মরিয়ম, আইরিন, মোহনা- প্রশান্ত কুমার, ফাতেমা (ইভা), মোবারক, লতা, মনিরা, চম্পা, নিজা, মারিয়া, রাবি, শামিম, রাশেদুল, ফুফাদ ইরানি , শাম্মি, নিবেদিতা, শাহাদাৎ, সালমা, আকাশ, মরিয়ম, রমিন, মাসুম, সাহারিয়ার, রাজু মোর্শেদ, স্মৃতি, স্বর্ণালী, ঢালিয়া, লোকমান, লামিয়া, আয়শা, সাজ্জাদ, বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ তন্নীসহ সহ সর্ব বর্ষের শিক্ষারবৃন্দ।

About the author

SOFT PRO IT