সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অয়ন ওসমানের উদ্যোগে নাসিক ৬নং ওয়ার্ডে মশক নিধন

অয়ন ওসমানের উদ্যোগে নাসিক ৬নং ওয়ার্ডে মশক নিধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নিজস্ব উদ্যোগে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আসর ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে ডেঙ্গুবাহী এডিস মশা ও মশার জীবাণু ধ্বংস করার উদ্দেশ্যে মশার ওষুধ ছিটানো হয়। এছাড়াও এলাকাবাসীদেরকে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা ও মশার বংশ-বিস্তাররোধ সম্পর্কে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মতিউর রহমান মতি, মো: ফোরকান, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাস্টার, মাহবুবুর রহমান, মো: সোবহান, নাসির উদ্দীন (বিএ), হাজী ইকবাল, আ:হামিদ, মো: শামীম, আলাউদ্দিন খান, লিটন আহমেদ, ইউসুফ খান রবিন, আবুল জমিদার, মনির খা, আতিকুর রহমান বাবু, মো: আক্তার হোসেন (পানি), সানী প্রধান সহ ছাত্রলীগ, যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ ।

About the author

SOFT PRO IT