নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অস্ত্র ও গুলিসহ নারীদের উত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৫ সদস্য আটক

অস্ত্র ও গুলিসহ নারীদের উত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৫ সদস্য আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাবের বিশেষ অভিযানে নারীদের উত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের পাঁচ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১১ দল। গত ৫ নভেম্বর মঙ্গলবার বিকালে ফতুল্লা থানাধীন উত্তর ইসদাইর বটতলা গাবতলীস্থ এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি ও ৫টি রামদা উদ্ধার করেছে র‌্যাব-১১ দল।

গ্রেফতারকৃতরা হলো, মো. কামরুল হাসান (৩৭), মে.সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৮), মো. জীবন মিয়া (২৭), ও  শ্রী লিটন চন্দ্র দাস (৩৫)।

৬ নভেম্বর রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারের পর গ্রেফতারকৃতরা নিজেদেরকে গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সবাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন ভাবে ঐ এলাকার বিভিন্ন বয়সী নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছে বিশেষ করে পোষাক শিল্পগামী নারীদের উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ প্রবল। গ্যাংস্টার গ্রুপের সদস্যরা বিভিন্ন সময় ফতুল্লা ও এর আশপাশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।

তিরি আরো জানান, এলাকাবাসী এই গ্যাংস্টার গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হলেও অস্ত্রের ভয়ে কখনো কেউ মুখ খুলত না বা প্রতিবাদ করার সাহস পেত না। তাদের এই গ্রুপের নেতৃত্ব দেন গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল নামের এক শীর্ষ সন্ত্রাসী। উজ্জল বর্তমানে পলাতক আছে। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি গ্যাংস্টার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল ছোঁ মেরে ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ছাড়াও ঐ এলাকায় কোন অপরিচিত লোক আসলে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নিত। এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ গ্যাংস্টার গ্রুপের সদস্যদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর র‌্যাব-১১ অভিযান চালিয়ে উক্ত গ্যাংস্টার গ্রুপের ৭ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর বিকালে র‌্যাব-১১ কর্তৃক এই গ্যাংস্টার গ্রুপের আরও ৫ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 November 2019

অস্ত্র ও গুলিসহ নারীদের উত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের ৫ সদস্য আটক

www.narayanganjbarta24.com