নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এড. আবুল কালাম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এড. আবুল কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম অসুস্থ হয়ে ঢাকার তেজগাঁও শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও তার একমাত্র ছেলে আবুল কাউছার আশা।

এ সময় তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতা দেখা দিলে প্রথমে তাকে পুপলার ডায়গনেষ্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাই। সেখান থেকে তেজগাঁও শমরিতা হাসপাতালে নিলে শারীরিক পরিক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারবেশনে রেখেছেন।

তিনি আরও বলেন, আমি সকলের কাছে আমার বাবার জন্য দোয়া কামনা করছি। যেন তিনি অতি দ্রুত সুস্থ হয়ে সকলের কাছে ফিরে এসে দেশ ও জনগনের সেবায় নিয়োজিত হতে পারেন।

About the author

SOFT PRO IT