বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ্য চলচ্চিত্রাভিনেতা হোসেনের শয্যা পাশে সাংস্কৃতিককর্মীরা

অসুস্থ্য চলচ্চিত্রাভিনেতা হোসেনের শয্যা পাশে সাংস্কৃতিককর্মীরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ মোহাম্মদ হোসেন নূর অসুস্থ্য হওয়ায় তাকে দেখতে যান বন্দর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মাহমুদা-ওবায়েদ-সেন্টু পরিষদ নেতৃবৃন্দ। ২৬ অক্টোবর শুক্রবার দুপুরে চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ হোসেনের সোনাকান্দাস্থ বাস ভবনে গিয়ে তার খোঁজ খবর নেন।

পরিষদের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি প্রার্থী বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার, প্রবীণ নাট্যকার মো: ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক প্রার্থী টিভি নাট্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা সাব্বির আহমেদ সেন্টু, যুগ্ম সম্পাদক প্রার্থী সাইফুল্লাহ মাহমুদ টিটু, মফিজুর রহমান মফিজ এবং সদস্য প্রার্থী রইস মুকুল, মিতু মোর্শেদ,রোকসানা সামিয়া, ফজলুল হক,সদস্য মনসুর সাদেক আজাদ প্রমুখ। সাংস্কৃতিককর্মীদের উপস্থিতিতে মোহাম্মদ হোসেন নূর বলেন, সাংস্কৃতিককর্মীরা তাদের কর্মের মধ্যেই বেঁচে থাকে। শিল্পীদের মধ্যে ঐক্যবদ্ধতা প্রয়োজন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 October 2018

অসুস্থ্য চলচ্চিত্রাভিনেতা হোসেনের শয্যা পাশে সাংস্কৃতিককর্মীরা

www.narayanganjbarta24.com