নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসুস্থ্য কামালকে দেখতে র্হাট সেন্টারে আবু কালাম

অসুস্থ্য কামালকে দেখতে র্হাট সেন্টারে আবু কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসুস্থ্য মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামালকে দেখতে ইসলাম হাট সেন্টারে গেলে সংগঠনের সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম। রোববার (১ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচী পালন শেষে নেতাকর্মীদের নিয়ে চাষাড়া বালুর মাঠস্থ ইসলাম হার্ট সেন্টারে গিয়ে উপস্থিত হন। এ সময় অসুস্থ এটিএম কামালের চিকিৎসার খোজ খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসনের, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাহমুদুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় বেসরকারী টেলিভিশন বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হন এটিএম কামাল। এ সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে চাষাড়া বালুর মাঠ অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ২৪ ঘন্টার জন্য অবজারবেশনে রাখেন।

About the author

SOFT PRO IT