নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে জীবন

অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সড়ক পথে চাঁদাবাজদের যন্ত্রনায় অতিষ্ট অসহায় শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি মো. সাইদুর রহমান জীবন। দীর্ঘদিন ধরে পঞ্চবটি টু মুক্তারপুর সড়কে ইজিবাইক থেকে স্টিকার ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে মাসিক ৭শত থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে বেশ ব্রিবত অসহায় শ্রমিকরা।

এদিকে, বিষয়টি নজরে এলে এর প্রতিবাদ জানান মো. সাইদুর রহমান জীবন। চাঁদা আদায় ও শ্রমিকদের হয়রানি বন্ধে সিন্ডিকেট চক্রটিকে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি। চাঁদা আদায় বন্ধ না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি। ইতিমধ্যেই চাঁদাবাজির সাথে জড়িত হুমায়ুন মিয়া নামে এক ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করেন সাইদুর রহমান জীবন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, তোমরা এক টাকাও চাঁদা দিবে না। আমরা সবাই অনেক কষ্টে আছি। কষ্টে থেকেও যদি চাঁদা দিতে হয়, তাহলে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।

About the author

SOFT PRO IT