নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার দিলেন না.গঞ্জ জাগ্রত সংসদ

অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার দিলেন না.গঞ্জ জাগ্রত সংসদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর সহিদুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া ইসলামের পক্ষ থেকে ২০০ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ। ১২ই মে বিকালে রান্না করা খাবার ইফতার বিতরণ করা হয়। এ সময় জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় রাগীব হাসান ভুইয়া বলেন, সাদিয়া ইসলাম একজন ব্যবসায়ী। তিনি কথা দিয়েছিলেন যে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সকল কাজে তিনি সহযোগিতা করবেন সেই কথা অনুযায়ী তিনি জাগ্রত সংসদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজ ২০০ অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে পেরেছি।

তিনি আরো বলেন, সমাজে কারোর একার পক্ষে অসহায় মানুষের পাশে দাড়ানোর সম্ভব না। আমরা যদি সবাই মিলে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে রাস্তায় কেউ ইনশা আল্লাহ না খেয়ে থাকবে না। আমরা চাই জেলার বিত্তশালী ও শিল্পপতি বা ব্যবসায়ীরা এগিয়ে এলে সমাজে এ ধরনের প্রান্তিক, ভবঘুরে, অসহায় মানুষের সংখ্যা কমে আসবে। তাই চাই সমাজের সহিদুল ইসলাম ও তার স্ত্রী সাদিয়া ইসলামের মত অন্য ব্যবসায়ীরাও সহ সকল সামর্থ্যবান ব্যক্তি অসহায় মানুষের পাশে এগিয়ে আসুক।

বিতরণ কালে উপস্থিত ছিলেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক তুষার ভুইয়া, অর্থ সম্পাদক মিশুক সাহা, সাবেক সচিব শাহাদাত হোসেন রাজু, সদস্য আহনাফ ও রাইসুল ইসলাম রাজু।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2021

অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার দিলেন না.গঞ্জ জাগ্রত সংসদ

www.narayanganjbarta24.com