নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, আমাদের যথাসাধ্য চেষ্টা থাকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। কারণ এটা এমন একটা দিন যেদিন প্রতিটি বাবা মা চায় তার সন্তানকে সাথে নিয়ে খুব ভালোভাবে কাটাতে। অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিবারের ন্যায় এবারও আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। ভবিষ্যতে আরো বড় আকারে এই কার্যক্রম পরিচলানা করার চিন্তা রয়েছে আমাদের।
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের উদ্যোগে গরীব ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সোমবার (৩ জুন) দুপুরে আল্লামা ইকবাল রোড এলাকস্থ নিজ বাসভবনে ৪ হাজার দু:স্থদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে ছিলো, সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল।
নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভীন ওসমান আরো বলেন, আপনারা আমার স্বামী মরহুম নাসিম ওসমানের রুহের মাগফেতা কামনায় দোয়া করবেন। তিনি যেভাবে আপনাদের সাথে ছিলেন আমার সন্তান আজমেরী ওসমানও যেন আপনাদের সাথে সেভাবে থাকতে পারে সেই দোয়া কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মহীলা পার্টি নেত্রী শারমীন ইসলাম, নারায়ণগঞ্জ ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, হোসনে আরা বেগম, ডলি আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

