নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায়দের ঈদ উপহার ও র্অথ সহায়তা দিলেন কৃষকলীগ নেতা লিটন

অসহায়দের ঈদ উপহার ও র্অথ সহায়তা দিলেন কৃষকলীগ নেতা লিটন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী সহ নগদ র্অথ বিতরণ করলেন শীতলকক্ষা পরিবহনের  চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন। বৃহস্পতিবার (২১ মে) বাদ মাগরিব পশ্চিম দেওভোগ নাগবাড়ীর মোড়স্থ নিজ বাড়িতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সহযোগীতা গ্রহন করেন শতাধিক পরিবহনের মালিক, শ্রমিক ও স্থানীয়রা।

জিল্লুর রহমান লিটনের ছোট ভাই প্রবাসী লিয়নের সার্বিক সহায়তায় ও সহদর লিমনের তত্বাবধায়নে এসময়  উপস্থিত ছিলেন শীতলক্ষা পরিবহনের ব্যবস্থাপক আরিফ, তারা, মনির শাহিন, জুয়েল, রনি, কালা মিয়া ও সুপার ভাইজার ইমরান প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2020

অসহায়দের ঈদ উপহার ও র্অথ সহায়তা দিলেন কৃষকলীগ নেতা লিটন

www.narayanganjbarta24.com