রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসচ্ছল প্রতিবন্ধীদের মেয়র রফিকুল ইসলামের আর্থিক অনুদান

অসচ্ছল প্রতিবন্ধীদের মেয়র রফিকুল ইসলামের আর্থিক অনুদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আলহাজ্ব তারিকুল ইসলাম মোঘল ফাউন্ডেশনের পক্ষ হতে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধী ভাতা বিতরণ করেন কাঞ্চন পৌর সভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। গতকাল রুপগঞ্জ উপজেলার কাঞ্চনের বাগান বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩৯জন প্রতিবন্ধীদের মাঝে আলহাজ্ব তারিকুল ইসলাম মোঘল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা তুলেদেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও মেয়র রফিকুল ইসলাম রফিকের মা বিবিয়া বেগম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল হক। বছরে দুই বার তারিকুল ইসলাম মোঘল ফাউন্ডেশনের পক্ষথেকে কাঞ্চন পৌরসভার অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা দেয়া হয়। এছাড়া সারা বছর প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশনটি।

এ বিষয়ে মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা চেষ্ঠা করি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এলাকার সকল অসচ্ছল প্রতিবন্ধীদের সাহায্য করতে। বছরে দুই বার আর্থিক সহায়তা ছাড়াও সারা বছর এদের বিনামূল্যে চিকিৎসা সেরা দিয়ে আসছি। আমাদের একটি অ্যাম্বুলেন্স আছে। যারমধ্যে ঢাকার কমফোর্ট হাসপাতালে এদের চিকিৎসা করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 May 2021

অসচ্ছল প্রতিবন্ধীদের মেয়র রফিকুল ইসলামের আর্থিক অনুদান

www.narayanganjbarta24.com