আড়াইহাজার নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অর্থের বিনিময়ে ভুয়া করোনা সনদ, গ্রেফতার আড়াইহাজারে যুবক

অর্থের বিনিময়ে ভুয়া করোনা সনদ, গ্রেফতার আড়াইহাজারে যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার অভিযোগে মো. মোস্তাকিম (২৬) নামে এক প্রতারক চক্রের সদস্য গ্রেফতার করেছে র‌্যা১১ এর সদস্যরা। তিনি টিকেএস হেলথ কেয়ার লিমিটেড নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক। ২২ই জুলাই বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

আজ ২৩ই জুলাই শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আশরাফুল আমিন বাদী হয়ে মোস্তাকিমসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন : টিকেএস হেলথ কেয়ারের চেয়ারম্যান আবুল হাসান (৩৮) তিনি ঝালকাঠির রাজপুর উপজেলার ডহর শংকর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। অপর আসামি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন (৩১) তিনি যশোর চৌগাছা থানার সলুয়া এলাকার খোরশেদ আলমের ছেলে।

মামলার এজাহার আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, টিকেএস হেলথ কেয়ারের নামে একটি চক্র রাজধানী ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে কর্মী নিয়োগ দিচ্ছিল। তারা চাকরী দেয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। তারা বেশ কিছুদিন ধরে পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড পজিটিভ যাত্রীদের টাকার বিনিময়ে ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের নজরে আসলে তাদের একটি দল অনুসন্ধান করে আড়াইহাজার এলাকার বেশকিছু বিদেশগামী যাত্রীর ভুয়া কোভিড সার্টিফিকেট সনাক্ত করেন। সেসব সার্টিফিকেটের সূত্র ধরেই মোস্তাকিমের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে আশরাফুল আমিন র‌্যাব১১ বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মোস্তাকিমকে আটক করে। পরে তাকে র‌্যা আড়াইহাজার থানায় হস্তান্তর করে।

মামলায় ভুয়া অনুমতিপত্র বানানো, অবৈধভাবে পরীক্ষা কার্যক্রম চালানো, কর্মী নিয়োগের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড১৯ পজিটিভ যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট দেয়াসহ বেশ কিছু অভিযোগ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তারেক পারভেজ বলেন, মোস্তাকিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে নিজেও একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ হাজার টাকা বেতনে ওই চক্রের সঙ্গে যুক্ত হয়। তারা সারাদেশেই তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল। প্রতারক চক্রের এক সদস্যকে র‌্যা আটক করে থানায় হস্তান্তর করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT