সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অরিত্রীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

অরিত্রীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নকলের অভিযোগে শিক্ষক কর্তৃক বাবা-মাকে অপমানের জের ধরে আত্মহত্যা করা ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শান্তিনগরের তার পৌঁছানোর কথা রয়েছে।

জানা যায়, রোববার পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পায়। মোবাইলে নকল করছে এমন অভিযোগে তার বাবা-মাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়।

অরিত্রীর বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, তিনি তার স্ত্রী ও অরিত্রিকে নিয়ে স্কুলে যান। তার ছোট মেয়েও একই স্কুলে পড়ে। তারা প্রথমে ভাইস প্রিন্সিপালের কক্ষে যান। কিন্তু ভাইস প্রিন্সিপাল তাঁদের ‘অপমান’ করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। পরের দিন মেয়ের টিসি (স্কুল থেকে দেওয়া ছাড়পত্র) নিয়ে যেতেও বলা হয়। দিলীপ অধিকারী বলেন, এরপর তিনি প্রিন্সিপালের কক্ষে যান। যেখানে স্কুল পরিচালনা পর্ষদের একজন সদস্যও ছিলেন। প্রিন্সিপালও ভাইস প্রিন্সিপালের মতো আচরণ করেন।

দিলীপ অধিকারী বলেন, এ সময় অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে স্ত্রীসহ তিনি বাড়ি গিয়ে দেখেন অরিত্রি তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। অরিত্রিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন তারা। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT