নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অয়ন ওসমানের পক্ষে ১১নং ওয়ার্ড ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

অয়ন ওসমানের পক্ষে ১১নং ওয়ার্ড ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার ) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমানের পক্ষে থেকে কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে নাসিক ১১নং ছাত্রলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শুক্রবার ( ২২মে ) দুপুরে শহরের কিল্লারপুল ১১নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যালেয় থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেন নাসিক ১১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জিতু ।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক চিরঞ্জীত সাহা, কার্যকরি সদস্য দ্বীপ, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা বুলবুল, শুভ, মেহেদী, জয়েন্ত প্রমুখ ।

About the author

SOFT PRO IT