অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অভিনব পন্থায় নিষিদ্ধ বিয়ার ও মদ ক্রয়-বিক্রয়, অবশেষে গ্রেফতার

অভিনব পন্থায় নিষিদ্ধ বিয়ার ও মদ ক্রয়-বিক্রয়, অবশেষে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : র‌্যাবের বিশেষ অভিযানে মো. সাকিব (২১) ও সজীব বেপারী (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গত ৩ আগস্ট দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১৭০ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব-১১ দল।

৪ঠা আগস্ট মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানতে পারি আসামী মো. সাকিব ও সজীব বেপারী উভয়ের বাড়ী কুমিল্লা জেলার তিতাস থানাধীন সোলাকান্দি এলাকায়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশ-পাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানা যায় ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশী মদ বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT