নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে দম্পতিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে দম্পতিসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে দম্পতিসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় একটি টিফিন ক্যারিয়ার এর মধ্যে বিশেষ কায়দায় সংযুক্ত অবস্থায় ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর এসপি মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা হলো, মো. মজিবর রহমান (৪২), তার স্ত্রী সুলতানা বেগম(৩৭) ও  মোছা. হামিদা বেগম (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেথ করা হয়, সোমবার বেলা ১১টার দিকে জেলায় সদর থানার গোগনগর ইউনিয়নের কদমতলী এলাকায় মো. মজিবর রহমানের ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. মজিবর রহমান, সুলতানা বেগম ও মোছা. হামিদা বেগমকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি টিফিন ক্যারিয়ার এর মধ্যে বিশেষ কায়দায় সংযুক্ত অবস্থায় ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হামিদা বেগম এর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা এলাকায়। হামিদা বেগম দীর্ঘদিন যাবৎ  টেকনাফ থেকে ইয়াবা পরিবহন করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, মো. মজিবর রহমান একজন পরিবহন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে টেকনাফের হামিদা বেগমের স্বামীর সাথে পরিচয় হয়।

পরবর্তীতে হামিদা বেগমের স্বামী দূর্ঘটনায় মারা গেলে হামিদা বেগম ইয়াবা চোরা চালানের সাথে জড়িত হয়ে পড়ে। পূর্ব পরিচয়ের সুবাদে হামিদা বেগম মজিবর রহমানের কাছে টেকনাফ থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছিল।

মজিবর রহমান এর স্ত্রী সুলতানা বেগম এই ইয়াবা নারায়ণগঞ্জের গোগনগর এলাকায় বিক্রি করত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণঞ্জ জেলার সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT