নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবৈধ সেমাই কারখানায় অভিযান, ভোক্তা অধিকারে জরিমানা

অবৈধ সেমাই কারখানায় অভিযান, ভোক্তা অধিকারে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাজারে মেসার্স মদিনা নামে এক বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় সেমাই উৎপাদনের অপরাধে ৫০ হাজার টাকা সেমাইর প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না করার অপরাধের দায়ে ১০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ৭ই এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্যাব প্রতিনিধি অমিতাভ চক্রবর্তী ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে ফতুল্লায় বাজার মনিটরিং এর সময় মেসার্স মদিনা বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় সেমাই উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা সেমাইর প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

তিনি আরও জানান, রমজানে যারাই দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল উৎপাদন প্রক্রিয়ায় সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার স্যার এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয় সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT