নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবশেষে জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী

অবশেষে জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার মুফতি আলাউদ্দিন জিহাদী জামিনে মুক্ত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর রবিবার জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। জামিনের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীর একটি ফেসবুক পেইজ থেকে প্রয়াত হেফাজত ইসলামের আমির আল্লামা শফীকে নিয়ে কটুক্তি করা হয়। ২০ সেপ্টেম্বর সকালে ফতুল্লা থানায় আলাউদ্দিন জিহাদীকে বিবাদী করে মামলা করে দেওভোগ মাদ্রাসার খতিব হারুন অর রশিদ। সেদিনই ফতুল্লার থানা পুলিশ মাহমুদপুর থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 September 2020

অবশেষে জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী

www.narayanganjbarta24.com