র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবশেষে কমলো স্বর্ণের দাম

সোনার দাম বাড়ছে আজ, প্রতি ভরি ৫১,৩২২ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : দাম বাড়ানোর চারদিন পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। সোমবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১৮ জুন) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে গত ১৪ জুন শুক্রবার প্রতি ভরি স্বর্ণে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।

বাজুসের দেওয়া তথ্যানুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম পড়বে চার হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ৫০ হাজার ১৫৫ টাকা। সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৩২১ টাকা।

এরআগে, গত ২৯ জানুয়ারি প্রতি ভরি সোনা সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে পরে দেশের বাজারেও কমানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে কমেছে এক হাজার ৬৬৬ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির সোনা ও রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনা অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক হাজার ৫০ টাকা। তবে ২৩ ক্যারেট প্লাটিনামের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা। সোমবার এই পরিমাণ প্লাটিনাম বিক্রি হয়েছে ৬৪ হাজার ১৫২ টাকায়। সূত্র: দ্যা বাংলাদেশ টুডে

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 June 2019

অবশেষে কমলো স্বর্ণের দাম

www.narayanganjbarta24.com