নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবশাঙ্গ চালকের পাশে দাড়ালেন আজমেরী ওসমান

অবশাঙ্গ চালকের পাশে দাড়ালেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বন্দরে অবশাঙ্গ হয়ে পড়া অসহায় ট্রাক চালকের পাশে দাড়িয়েছেন প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান। বুধবর (১৭ নভেম্বর) বিকালে পদুঘড়  বাড়ৈখালি চন্দী মার্কেট এলাকায় চালক আলী হোসনকে দেখতে যান তার কর্মী সমর্থকরা। এসময় আজমেরী ওসমানের পক্ষে তার জন্য একটি হু্ই্ল চেয়ার এবং নগদ অর্থ প্রদান করা হয়।

জানা গেছে, শহরের নিতাইগঞ্জ এলাকায় ট্রাকচালক ছিলেন মো. আলী হোসেন। স্ট্যান্ডে তাকে সবাই আলী ভাই বলেই ডাকতো। কিন্তু গেল বছর তিনি স্ট্রোকজনিত কারণে প্যারালাসিস হয়ে যায়। এরপর থেকে তিনি আর চলাফেরা করতে পারেনা। বন্ধ হয়ে যায় সকল উপার্জনের পথ।.

এ বিষয়ে আবেগাপ্লুত হয়ে আলী হোসেন অনুরোধ রাখেন, আজমেরী ওসমান বাজানকে কখনো দেখিনি। যদি সম্ভব হয় আমি উনাকে দেখতে চাই।

এ বিষয়ে হাসনাত শাওন জানায়, আমরা আজমেরী ওসমান ভাইয়ের নির্দেশে উনাকে হুইল চেয়ার ও কিছু টাকা দিয়ে গেলাম। এছাড়াও প্রতিমাসে তার সাংসারিক খরচের জন্য এখন থেকে ভাইজান পাশে থাকবেন।

এরআগে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের রূহের মাগফিরাত কামনাসহ আজমেরী ওসমান ও তার পরিবারের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ, আরমান শেখ, গোলাম মাওলা, ইমরান খান, ওয়াহিদ, সৌরভ প্রধান, ইভা প্রধান, হোসনে আরা বেগম, আলেক, আশা, রাশেদুল, হাবিবুর রহমান সৌরভ , সালাউদ্দিন, স্বাধীন, রবিন ,হৃদয়, নয়ন, আমির, রাব্বি প্রমুখ।

About the author

SOFT PRO IT