বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপহরণের ১৮ দিন পর স্কুল ছাত্রী লাভনী উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে অপহরন ঘটনার ১৮ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে স্কুল ছাত্রী লাভনী (১৩) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অপহরণকারি শুভ (১৮) কে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে অপহৃত স্কুল ছাত্রী পিতা মোস্তাফা মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত শুভকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৯(৪)১৮।

মামলার সূত্রমতে, বন্দর থানার ধামগড়স্থ সেনের বাড়ী এলাকার মোস্তফা মিয়ার কিশোরী মেয়ে লাভনী আক্তার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে লেখাপড়া করে আসছে। এ সুবাধে একই থানার কুটিরবন এলাকার নুরুল ইসলামের ছেলে শুভ প্রায় সময় স্কুল ছাত্রীকে আসা যাওয়ার সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন ভাবে বিরক্ত করে থাকে। স্কুল ছাত্রী লাভনী বখাটে শুভ প্রেমের প্রস্তব প্রত্যাক্ষন করলে এতে শুভ আরো উত্তেজিত হয়ে উঠে। এর জের ধরে গত ১৯ মার্চ রাত ১০টায় আমার মেয়ে বাড়ী পাশে দোকানে আসলে ওই সময় উৎপেতে থাকা শুভসহ অজ্ঞাত ২/৩ আমার মেয়েকে জোর পূর্বক মাইক্রোবাস যোগে অহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। স্কুল ছাত্রী অপহরনের ১৮ দিন পর বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে স্কুল ছাত্রী লাভনীকে উদ্ধারসহ অহরণকারি শুভকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে পুলিশ শনিবার সকালে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। এবং অপহরণকারি শুভকে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT