নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

অনুমোদনহীন ভোজ্য তেল কারখানা সিলগালা, জরিমানা ৭ লাখ

অনুমোদনহীন ভোজ্য তেল কারখানা সিলগালা, জরিমানা ৭ লাখ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে বিএসটিআই এর অনুমোদনহীন একটি ভোজ্য তেল কারখানা সিলগালা করে দিয়ে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ওই কারখানার ম্যানেজার মো. শামীম রেজাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৭ জুলাই) বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত সোনারগাঁয়ের ওলিপুরা এলাকায় অবস্থিত এইচকে ফুড প্রোডাক্টস নামে কারখানাটিতে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দেশের বিভিন্ন এলাকা হতে মেঘনা, তীর ও পুষ্টি কোম্পানি হতে ড্রামভর্তি খোলা ভোজ্যতেল সংগ্রহ করে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত ভুয়া লোগো ব্যবহার করে বোতলজাত ও বিপণন করছিল। কোন ট্রেড লাইসেন্স ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুমোদন ব্যতীত এইচকে ফুড প্রোডাক্টস নামে উক্ত প্রতিষ্ঠানটি পাবদা ফার্টিফাইড এডিবল পাম ওয়েল, নীল ফার্টিফাইড সয়াবিন তেল ও আরাফাত ফার্টিফাইড পাম ওলিনসহ বিভিন্ন ব্যান্ডের নামে ভোজ্যতেল বোতলজাত করে।

উক্ত প্রতিষ্ঠানের বোতলজাতকৃত ভোজ্য তেল নির্মাণের যা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই অননুমোদিত ভেজালভোজ্য তেল সিলেট বিভাগীয় জেলার বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করে আসছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানায় র‌্যাব।

About the author

SOFT PRO IT