নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন : সিমু

অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন : সিমু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু বলেছেন, পরম প্রেমময় অনুকুল চন্দ্র ঠাকুর জীবনের দু:খ দুর্দশা থেকে মুক্তি দিতেই মানুষকে পথ বাতলেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র এমনি পরম ভক্ত ছিলেন যে, তার সারা জীবনের সকল কর্ম, বলা, চলা সকল কিছুইকেই ভগবানের কৃপা বলে মনে করতেন। তিনি সকলকে বুঝাতেন ভগবানের সাথে আমাদের সম্পর্ক কতটুকু। অনুকুল ঠাকুর মানুষকে পরমাত্মার প্রেমে আবদ্ধ করেছিলেন। সৎ সঙ্গের প্রাণ পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪তম আবির্ভাব বর্ষ স্মরণ মহোৎসব উপলক্ষে নতুন পালপাড়া সৎ সঙ্গ শ্রী মন্দিরে ১০শে মার্চ থেকে ১২ই মার্চ, ৩ দিন ব্যাপী মহতি ধর্মীয় অনুষ্ঠানে সমাপ্তিকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বলতেন, ভগবান সবার কাছে সমান। আমরা ভগবানকে ততখানি পাই যতখানি ভক্তি অনুরাগে তার দিকে অগ্রসর হই। আলোর কাছে যত যাব তত আলো অনুভব করব ও তাপ পাব। তিনি মানুষকে ভালোবাসার রাস্তা দেখিয়েছেন। তিনি ব্রহ্মকে সঠিক অর্থেই উপলব্ধি করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন সৎ সঙ্গ। তিনি ছিলেন মানবতার অগ্রদুত।

আয়োজিত মহতি ধর্ম সভায় সৎ সঙ্গের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শ্রী দিলীপ দাসের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সৎ সঙ্গের সভাপতি বাগ্মীপ্রবর ব্যক্তিত্ব ড. শ্রী রবীন্দ্রনাথ সরকার প্রতি ঋত্বিক (প্রতি ঋত্বিক)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু।

এ সময় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গুরু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বানীর আলোকে ভারত, নেপাল, আমেরিকা, বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় আলোচকবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সৎ সঙ্গের সাধারন সম্পাদক ও আনন্দধামের যুগ্ম মহাসচিব শ্রী বিশ্বজিৎ সাহা। স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সদস্য সচিব ও আনন্দধামের পরিচালক শ্রী বিপ্লব ঘোষ মনা। সঞ্চালনায় ছিলেন উৎসব কমিটির যুগ্ম আহবায়ক শ্রী গোবিন্দ রায়।

এসময় হাসিনা রহমান সিমু সবাইকে আহবান জানান, মনের বিশ্বাসে প্রেমময় ঠাকুরের অনুসরণ করুন, তাহলেই আপনি পাবেন জাগতিক সুখ। শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ভক্তবৃন্দ ছাড়াও এ সময় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গুরু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT