বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অধ্যাপক বুলবুল চৌধুরীর মৃত্যুতে আরজু ভূঁইয়ার সমবেদনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল চৌধুরীর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া গভীর শোক সহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তার মৃত্যুতে বৃহস্পতিবার সুদূর লন্ডন থেকে ফোনে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে আরজু ভূঁইয়া জানান, বুলবুল চৌধুরী সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা পেশার মত মহান একটি পেশায় নিয়োজিত ছিলেন। একজন আদর্শবান ও সত্যিকার অর্থেই মানুষ গড়ার কারিগর ছিলেন। জীবদ্দশায় সর্বদা তিনি আলোকিত মানুষ তৈরীতে কাজ করেছেন এবং তার অর্জিত জ্ঞানভান্ডার থেকে নানান তথ্য তিনি শিক্ষার্থীদের উজাড় করে দিতে নিয়োজিত ছিলেন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নিজের নীতি ও আদর্শ থেকে কখনও বিচ্যুতি হননি। ব্যক্তিগতভাবে তিনি আমার খুব শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন।

তার মৃত্যুতে আমরা একজন আদর্শবান শিক্ষক ও বাংলা সাহিত্যের এক পুরোধাকে হারালাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে মহান আল্লাহ তাকে বেহেশত নসীব করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উল্লেখ্য বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ১ টায় রাজধানীর শমরীতা হাসপাতালে ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তার দাফন সম্পন্ন হয়েছে।

About the author

SOFT PRO IT