আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল শিশু

আড়াইহাজার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া একই গ্রামের ওসমান মিয়ার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় শিশু সামিয়া ছোট বিনাইরচর ফকিরবাড়ি মোড় থেকে ওষুধ নিয়ে মায়ের সঙ্গে বাড়ি যাচ্ছিল। এ সময় আড়াইহাজারগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা সামিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা সামিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT