নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১ই জুন শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা হোসেন আলী মেম্বারের বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে ডোবায় লাশ পড়ে আছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভীড় লেগে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ার আইলপাড়ায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থল থেকে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই খলিলুর রহমান জানান, যুবকের পড়নে রয়েছে কালো প্যান্ট ও ব্লু টি শার্ট । তবে এখনও যুবকের পরিচয় জানা যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 June 2021

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com