নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক নারী (৪৫) এর মরদেহ উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। ফতুল্লা থানাধীন আলীগঞ্জস্থ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক আজমত আলী পাম্পের পাশ থেকে নারীর ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, নিহত নারী মানসিক প্রতিবন্ধীর পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলো। সে  দির্ঘদিন যাবৎ আলীগঞ্জ এলাকায় রাস্তার আশপাশে থাকতো। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন নিহতের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলো। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয়বাসী ও জনপ্রতিনিধি নিহতের দেহ সৎকারের ব্যবস্থা করেছেন।

About the author

SOFT PRO IT