সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অগ্রবানী প্রতিদিন পাঠক ফোরামের দোয়া

অগ্রবানী প্রতিদিন পাঠক ফোরামের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের চার চার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অগ্রবানী প্রতিদিন পাঠক ফোরাম এর উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানাধীন পানির কল এলাকায় গরিব ও দুস্থ পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইফতার বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন ও বীর মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন প্রধান।

এসময় প্রয়াত সংসদ নাসিম ওসমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া পারভীন ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তার জন্য বিশেষ দোয়া করা হয়। তাছাড়া প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের জন্যও দোয়া করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন অগ্রবাণী প্রতিদিন পাঠক ফোরামের সভাপতি এইচ এম আমজাদ হোসেন মোল্লা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ সভাপতি হাবিবুর রহমান রনি, সদস্য ফয়সাল খান শাকিল ও এলাকার তরুণ-যুবক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 April 2022

অগ্রবানী প্রতিদিন পাঠক ফোরামের দোয়া

www.narayanganjbarta24.com