নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অগ্নিকান্ডে হতাহতদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে : ইসলামী আন্দোলন

অগ্নিকান্ডে হতাহতদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে : ইসলামী আন্দোলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. নুর হোসাইন ও সেক্রেটারি সুলতান মাহমুদ গত ৮ই জুলাই বৃহস্পতিবার রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় বিকাল সাড়ে ৫টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। নেতৃদ্বয় বলেন, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের নিরাপত্তা আজ শূন্যেরে কোঠায়। পুঁজিবাদীরা শ্রমিকদের রক্ত চুষে বিত্তশালী হলেও তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ। রানা প্লাজা, সেজান জুসের কারখানা ট্র্যাজেডির মত আর কত ঘটনা দেখতে হবে আমাদের? আজ ১০ই জুলাই শনিবার এক প্রেস বার্তায় নেতৃদ্বয় উপর্যুক্ত কথা বলেন।

নেতৃবৃন্দরা আরো বলেন, বর্তমানে করোনা মহামারীর কারণে যে লকডাউন চলছে। অসহায় দিনমজুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করতে হিমিশিম খাচ্ছে এর মধ্যে আবার এমন ঘটনা মেনে নেওয়ার মত নয়। অবিলম্বে নিহত ও আহতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। অথচ একটি জীবনের মূল্য কী ২ লাখ? আমরা দাবি করছি, সরকারের সহায়তায় হতাহতদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। পরিশেষে, নেতৃদ্বয় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About the author

SOFT PRO IT