রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অবরোধ সমর্থনে সাগরের নেতৃত্বে মিছিল

সিদ্ধিরগঞ্জে অবরোধ সমর্থনে সাগরের নেতৃত্বে মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির ডাকা দশম দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। বুধবার ( ০৬ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ এর চিটাগাংরোড এলাকায় ঝটিকা মিছিল বের করে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা।

মিছিল থেকে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবি এবং গ্রেফতারকৃত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় মহানগর ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর এর নির্দেশে অবরোধ সমর্থনে মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 December 2023

সিদ্ধিরগঞ্জে অবরোধ সমর্থনে সাগরের নেতৃত্বে মিছিল

www.narayanganjbarta24.com