নারায়নগঞ্জ বার্তা (বন্দর প্রতিনিধি): নারায়নগঞ্জ সিটি মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী একাধিক স্থানে বড় গলায় প্রভাব ছোড়েন। আমি কোন লামছাম কাজ করা পছন্দ করি না। একবার যে কাজ করবো তাতে ২০,২৫ বছরেও হাত দিতে হবে না। আমি কাজে বিশ্বাসী কথায় নয়। সেসব বড় বড় কথা মুখ থেকে বের হওয়া পর্যন্তই সীমাবদ্ধ কাজের বেলায় তার পুরোটাই উল্টো ২০,২৫ বছরতো দূরের কথা ২০,২৫ মাসও টিকেনি। বন্দর বাজার হতে বন্দর রেললাইন এর রাস্তাটি একাধিক স্থানে দেখা যায় এবড়ো খেবড়ো ও বড় বড় গর্ত। শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায় বন্দর বাজার হইতে বন্দর রেললাইন পর্যন্ত রাস্তাটির কাজ এখনো শেষ হইনি। এখনো বাকি আছে ড্রেন সমাপ্তির কাজ। রাস্তার একাধিক স্থানে দেখা যায় সড়কের বেহাল দশা। যাহার ফলে প্রতিনিয়ত জনগনকে পোহাতে হচ্ছে ভোগান্তি। এ নিয়ে এলাকার সাধারন জনগনের কাছ থেকেও শুনতে পারা যায় নানা রকম মন্তব্য। রাজবাড়ি ও শাহীমসজিদ এলাকার একাধিক ব্যক্তি বলেন চামড়ার মুখ যা ইচ্ছে তাই বলা যায়। করার সময় মনে হয় নিজের ব্যক্তিগত ফান্ডে কতো রাখা যায়। সরকার যদি কথার উপর কর নির্ধারন করতো তাহলে কথার চেয়ে কাজ বেশি হইতো। এ প্রসঙ্গে ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো: সুলতান আহম্মেদের সাথে কথা বললে নারায়নগঞ্জ বার্তাকে জানায় রাস্তাটির কাজ চলাকালিন সময় প্রচুর বৃষ্টি হয়েছে এবং আশপাশের রাস্তা গুলো খারাপ থাকার ফলে এই রাস্তাটির উপর চাপ বেশি পড়েছে। তাই ধীরে ধীরে ভাংগনের সৃষ্টি হয়েছে। খুব শিঘ্রই সংস্কারের কাজ শুরু করবো। ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সাথে কথা বললে জানায় কাজ করেছে রতনা এন্টারপ্রাইজ সুফিয়ান। সে কিভাবে করেছে আমি বলতে পারিনা আমি শুধু দেখেছি। অতপর নারায়নগজ্ঞ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায় না।

